২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলায় ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বিক্রি

রিহ্যাবের আবাসন মেলায় মোট ৪৫৬ কোটি টাকার বিক্রি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 07:35 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং থেকে এসেছে এই টাকা। এছাড়া ব্যাংক ঋণের প্রতিশ্রুতি এসেছে এক হাজার ৭০০ টাকা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ –রিহ্যাব বলেছে,  পাঁচ দিনব্যাপী এবারের মেলায় ২৯ হাজার ১০৩ জন ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছে।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪ থেকে ২৮ ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৭৬ কোটি টাকা। প্লট বিক্রি হয়েছে ৫৩ কোটি টাকা। আর বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ১২৭ কোটি টাকা। ক্রেতারা তাদের পছন্দের ফ্ল্যাট বেছে নেওয়ার চেষ্টা করেছেন।

মেলায় ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল ছিল। ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ১৪টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশ নিয়েছিল।

মেলার শেষ দিনে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ছিল একটি প্রাইভেট কার। জোবায়ের বিন কিবরিয়া কারটি জিতে নেন।

র‌্যাফেল ড্র’র বাকি পুরস্কার বিজয়ীদের নাম রিহ্যাব ফেয়ারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া রিহ্যাব এর ফেসবুক পেজ লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২০০১ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে রিহ্যাব।