ইউএস-বাংলায় শাহজালাল ব্যাংকের গ্রাহকদের ১০% ছাড়
শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে একটি চুক্তি হয়েছে।
চুক্তির আওতায় ইউএস-বাংলায় শাহজালাল ব্যাংকের গ্রাহকরা ১০ শতাংশ ছাড়সহ অন্যান্য সুবিধা পাবেন।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মারুফুর রহমান খান এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব মার্কেটিং এন্ড সেলস শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে শাহ্জালাল ব্যাংকর ডেবিট এবং ক্রেডিট কার্ড হোল্ডাররা ইউএস-বাংলা এয়ারলাইনসে ভ্রমণকালে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং বিভিন্ন প্যাকেজ ও টিকেট ক্রয়ের ক্ষেত্রে ৩ থেকে ৬ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস এম মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী, এসভিপি মোহাম্মদ আবু সায়েম এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের রিজার্ভেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাইনুল হক উপস্থিত ছিলেন।
