২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন পে ক্রেডিট কার্ড আনল ইবিএল

বাংলাদেশে ইউনিয়ন পে ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড- ইবিএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 05:58 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বেসরকারি খাতের বার্ষিক ক্রয় লেনদেনে ইউনিয়ন পে কার্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলে বৃহত্তম এবং সারাবিশ্বে দ্বিতীয় বৃহত্তম।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেল কার্ড উদ্বোধনের বর্নিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক আশুতোষ আগারওয়াল অনুষ্ঠানে বক্তব্য দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ইবিএল কর্তৃক ইস্যুকৃত ইউনিয়ন পে কার্ড ব্যাংকের দুইশতাধিক এটিএম বুথে গ্রহণ করা হলেও ভবিষ্যতে দেশের বিভিন্ন মার্চেন্ট আউটলেটে স্থাপিত তিন হাজারের অধিক পস টার্মিনালে কার্ডটি ব্যবহার করা যাবে।