২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংক-বিপ্রপার্টি সমঝোতা চুক্তি

রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি এবং আইএফআইসি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 08:43 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চুক্তি অনুযায়ী বিপ্রপার্টি গ্রাহকেরা আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও বিশেষ প্রসেসিং ফিতে আইএফআইসি ব্যাংকের ’আমারবাড়ী’ গৃহক্ষণ সুবিধা গ্রহণ পাবেন।

আইএফআইসি ব্যাংকের রিটেইল বিভাগের প্রধান ফেরদৌসি বেগম এবং বিপ্রপার্টি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্দি চুক্তিতে সই করেন।

এ সময় আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাসনাত, মানবসম্পদ বিভাগের প্রধান কেএআরএম মোস্তফা কামালসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।