২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেনেসাঁ ঢাকা গুলশান’ উদ্বোধন

রাজধানীতে চালু হয়েছে ‘রেনেসাঁ ঢাকা গুলশান’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 11:03 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বুধবার খ্যাতিমান আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড ‘রেনেসাঁ হোটেলস’ এর শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল বলেন, “ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের এই নবতম সংযোজন আনতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি সর্বোচ্চ পর্যায়ের সেবা প্রদানের মাধ্যমে এই শহরে আগত সকল পর্যটকের জন্যে এটি তীর্থস্থান হতে যাচ্ছে।“

ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিল অনুষ্ঠানে বলেন, “যারা সর্বদা নতুন কিছু আবিষ্কারের জন্য উদগ্রীব হয়ে থাকেন,প্রত্যেকবার তারা যখন শহরে আসবেন, তখন তাদের অনুপ্রেরণা জোগাতে রেনেসাঁ গুলশান হোটেলটি বদ্ধপরিকর।”

হোটেলটির বর্ণনা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২১১টি রুম বিশিষ্ট রেনেসাঁ ঢাকা গুলশানের অভ্যন্তরে বাংলাদেশের সংস্কৃতি নতুনরূপে তুলে ধরা হয়েছে, যেটি সমসাময়িক স্টাইল এবং স্থানীয় সংস্কৃতির সংমিশ্রণে তৈরি করা হয়েছে।”

শাপলা আকার ফুটিয়ে তোলা কার্পেট এবং স্থানীয় হস্তশিল্পের মাধ্যমে প্রস্তুত করা বুননচিত্র রুমগুলোকে বাড়তি আকর্ষণ প্রদান করেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, “সাড়ে ছয় হাজার বর্গফুটেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত বৈঠক এবং আহারের জন্য নির্দিষ্ট জায়গা, সঙ্গে যথাযোগ্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নির্মিত পরিকাঠামো এই হোটেলকে ঘনিষ্ঠ, ব্যক্তিগত এবং সামাজিক অনুষ্ঠান সহযোগে বড় মাপের বৈঠক, সম্মেলন এবং বিয়ের আয়োজনের জন্য উপযুক্ত করে তুলেছে।”