২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার রুটে নভোএয়ারের আরও ১টি ফ্লাইট

কক্সবাজার রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 11:43 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

যাত্রী চাহিদা ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষে এই রুটে আরও ১টি ফ্লাইট ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নভোএয়ার জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করবে। বর্তমানে এই রুটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এখন একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯০০ টাকা, সৈয়দপুর ২ হাজার ৭০০ টাকা, যশোর ২ হাজার ৭০০ টাকা, সিলেট ২ হাজার ৭০০ টাকা, বরিশাল ২ হাজার ৭০০ টাকা, রাজশাহী ২ হাজার ৭০০ টাকায় যাত্রী পরিবহন করছে।

অন্যদিকে কলকাতা রুটের (দ্বিমুখী) ভাড়া ৯ হাজার ৯৯৯ টাকা।