এপেক্সে ‘মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে লাখ টাকা পেলেন নোবেল
জুতার ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যারের চলমান ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে এক লাখ টাকার নগদ পুরস্কার পেয়েছেন ঢাকার নোবেল চৌধুরী।
এছাড়া ৫০ হাজার টাকা পেয়েছেন ময়মনসিংহের মাহমুদুল হাসান এবং স্মার্টফোন জিতেছেন ঢাকার জীবন রঞ্জন মজুমদার।
বৃহস্পতিবার এই ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের বিজীয়দের নাম ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর শুরু হয়েছে এপেক্সের এই ক্যাম্পেইন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের লয়্যালিটি প্রোগ্রাম ‘এপেক্স রিওয়ার্ডস’ গ্রাহকদের জন্য চলমান ক্যাম্পেইন ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে
ক্যাম্পেইনের আওতায় যে কোনো গ্রাহক ন্যূনতম ২ হাজার টাকার শপিং করলেই একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। গ্রাহকরা স্ক্র্যাচ কার্ডটি ঘষে জিতে নিতে পারেন সর্বোচ্চ ১০ লাখ টাকা।
এপেক্সের ডিসকাউন্টশপ ব্যতীত সকল নিজস্ব আউটলেটে অফারটি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানটির সিইও রাজন পিল্লাই বলেন, ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এই ক্যাম্পেইনে। বাংলাদেশের তৈরি পণ্যের উপর ক্রেতাদের এমন আস্থা প্রকৃতপক্ষে এপেক্স এর পথ চলার অনুপ্রেরণা।
চলমান ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের বিজয়ীদের শুভেচ্ছা জানান তিনি।
