২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিগ্যাল ফার্নিচারের পরিবেশক সম্মেলন

ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল ফার্নিচারের পরিবেশকদের নিয়ে নারায়নগঞ্জের রুপগঞ্জে আরএফএল কারখানায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2019, 10:18 PM

Updated : 18 Aug 2022, 06:04 PM

সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে রিগ্যাল ফার্নিচারের সাড়ে তিনশ পরিবেশক অংশ নেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রিগ্যাল ফার্নিচারের নির্বাহী পরিচালক বিদ্যুত কুমার বসু, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার, হেড অব সেলস (উত্তর) রফিকুল ইসলাম এবং হেড অব সেলস (দক্ষিণ) আনোয়ার হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।