২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজারে ইসলামী ব্যাংকের বুথ

রাজধানীর বারিধারা নতুন বাজারে ব্যাংকিং বুথ চালু করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 06:53 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

রোববার বুথটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা।

ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনপ্রধান মাহবুব আলম, সমাজসেবক শহীদুল আমিন খন্দকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাসেক ও বারিধারা নতুন বাজার দোকান মালিক সমিতির সভাপতি দীন মোহাম্মদ দীলু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুনিরুল মওলাকে উদ্ধৃত করে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাংকিং বুথে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সব সেবা বিদ্যমান রয়েছে। এজেন্ট ব্যাংকিং ও ব্যাংকিং বুথের মাধ্যমে শহর ও গ্রামে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক।”