২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেয়ার সলিউশনসে স্যামসাং গ্রাহকসেবার পাঁচ বছর উদযাপন

বাংলাদেশে স্যামসাং গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে ফেয়ার সলিউশনস লিমিটেড-এফএসএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 10:00 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার সার্ভিস সেন্টারে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেয়ার সলিউশনস সারা দেশে ৩৫টি সার্ভিস সেন্টারে ৩৫০ জন কর্মীর মাধ্যমে স্যামসাংয়ের লাখ লাখ গ্রাহককে সেবা দিয়ে আসছে।

অনুষ্ঠানে ফেয়ার সলিউশনসের মূল প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, স্যামসাং বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর এইচ ডি লি, ফেয়ার সলিউশনসে পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ এবং ফেয়ার গ্রুপের বিপণন প্রধান জে এম তাসলিম কবির উপস্থিত ছিলেন।