২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে ‘লি কুপার’ এমডি ওয়েন বেব

দুদিনের সফরে বাংলাদেশ এসেছেন বিশ্বখ্যাত ব্র্যান্ড লি কুপারের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ওয়েন বেব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 07:04 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

সফরকালে বাংলাদেশে লি কুপারের ব্যবসা পরিচালনার জন্য এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করবেন তিনি।

এক্সপ্রেস লেদারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সফরে লি কুপার ব্র্যান্ডের ফুটওয়্যার এবং অ্যাপারেলস ব্যবসা ব্যাপকভাবে প্রসারের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ওয়েন বেব।

একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওয়েন বেব মানব সম্পদ, মিডিয়া, ব্র্যান্ডেড পণ্য, হোলসেল ও রিটেইল ডিস্ট্রিবিউশনসহ বহু মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া প্যাসিফিক জুড়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিশ্বব্যাপী লাইফস্টাইল ব্র্যান্ড লি কুপারের একশ’র বেশি দেশে ব্যবসায় রয়েছে। খুচরা বিক্রয়ে রয়েছে বিশ্বে রয়েছে ৬৫টি পার্টনার।