২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের মেলা

ইসলামী ব্যাংকের সিলেট জোনের উদ্যোগে মৌলভীবাজার জেলার শাখাগুলোর পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 11:52 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

সম্প্রতি মৌলভীবাজার জেলা শাখা প্রাঙ্গণে এই মেলা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক।

মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সিলেট জোনপ্রধান সাঈদ উল্লাহর সভাপতিত্বে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সালেহ ইকবাল ও মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিস শাহীনুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।