২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রেশ স্বপ্ন সেলস ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

‘ফ্রেশ স্বপ্ন সেলস ফেস্টিভ্যাল ক্যাম্পেইন’র বিজয়ীকে পুরস্কার দিয়েছে এর আয়োজক ফ্রেশ এবং সুপারশপ স্বপ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 08:51 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে জানানো হয়, গত জুলাই ও অগাস্ট মাসে দেশের ফ্রেশ এবং স্বপ্ন যৌথভাবে দেশব্যাপী স্বপ্নের সব আউটলেটে আয়োজন করে এই ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে সুপার শপ স্বপ্নের ভোক্তারা সকল ফ্রেশ পণ্যের উপর ছাড় এবং বিভিন্ন অফার পেয়েছেন। এছাড়া ১ হাজার টাকার ফ্রেশ পণ্য কিনে ডিপ ফ্রিজ জেতার সুযোগ পেতে ফেসবুক ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন অনেক ভোক্তা, যার মধ্য থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় একজন বিজয়ী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিএমডি আসিফ ইকবাল, জিএম অ্যাকাউন্টস বাবলা বসু, জিএম ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, এজিএম ব্র্যান্ড আবুল হাসনাত, হেড অব কর্পোরেট সেলস নোমান বিন হাফিজ।