কোহ্লার পণ্যে বিশেষ সুবিধা ইবিএলে
এখন থেকে কোহ্লার পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) হোম লোন গ্রাহকরা ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশে কোহ্লা পণ্যের পরিবেশক এক্সক্লুসিভ লাইফইস্টাইল লিমিটেডের পরিচালক অপারেশন্স দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নায়েন, এজেন্ট ব্যাংকিং প্রধান মো. বিন মাজিদ খান, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রোপজিশন প্রধান তানবির দাউদ, এক্সক্লুসিভ লাইফইস্টাইল লিমিটেডের কর্পোরেট সেলস প্রধান মাইদুল করিম নাগিব উপস্থিত ছিলেন।
