২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি ক্যাপিটালের আগ্রাবাদ শাখা নতুন ঠিকানায়

ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের চট্টগ্রামের ‘আগ্রাবাদ শাখা’ নগরীর দামপাড়া ওয়াসা সার্কেল মোড়ে নিজস্ব অফিসে স্থানান্তরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2019, 11:36 PM

Updated : 08 Apr 2022, 04:45 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার স্থানান্তরিত নতুন শাখাটির উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসি ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোহম্মদ শওকত জামিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, সৈয়দ ফরিদুল ইসলাম, মোহাম্মদ রহমত পাশা, , ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবির এসইভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ খোরশেদ আলম।