সিলেটের উপশহরে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা
সিলেটের শাহজালাল উপশহরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের ১৭৪তম এই শাখা উদ্বোধনের করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ এমাদুর রহমান।
তাকে উদ্ধৃত করে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান ও আল হারামাইন হাসপাতালের পরিচালক কফিলুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আল-ফালাহ সিন্ডিকেটের পরিচালক মাওলানা আব্দুল কাদির, বন্ধু লাইব্রেরির স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন, ব্যাংকের সিলেট জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান আশরাফী বক্তব্য দেন।
