মির্জাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক।
মঙ্গলবার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া কেন্দ্রটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাজীপুর চৌরাস্তা শাখা প্রধান আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লী, ইউনিটি ফেব্রিক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসাইন মৃধাসহ স্থানীয় বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
