২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিবি-এপেক্স রিওয়ার্ডস ক্রেডিট কার্ড সেবা শুরু

এপেক্স ফুটওয়্যার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ‘এমটিবি এপেক্স রিওয়ার্ডস কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড’ সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 07:07 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

এই কো-ব্র্যান্ডেড কার্ডটি বিশেষভাবে এপেক্স রিওয়ার্ডস গোল্ড সদস্যদের কেনাকাটার অভিজ্ঞতায় বাড়তি সুবিধা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।  

বৃহস্পতিবার এপেক্স গুলশান ১- এর ফ্ল্যাগশিপ স্টোরে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে এপেক্স ফুটওয়্যারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) চেয়ারম্যান মোঃ হেদায়েতুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক  আনিস এ খান, উপবস্থাপনা পরিচালক  সৈয়দ রফিকুল হক এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাজান পিল্লাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে ১০ জন এপেক্স রিওয়ার্ডস গোল্ড মেম্বারকে এমটিবি এপেক্স রিওয়ার্ডস কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড তুলে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপযুক্ত কার্ডধারীরা পাবেন এপেক্সে স্বাগত উপহার হিসেবে ২ হাজার টাকা ক্যাশব্যাক। প্রথম বছরের বার্ষিক ফি মওকুফ, এপেক্সে প্রতি ১০০ টাকার শপিংয়ে ৩ এপেক্স রিওয়ার্ডস পয়েন্টস এবং ৪ এম- রিওয়ার্ডজ পয়েন্টস।

এছাড়াও তারা উপভোগ করবেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এমটিবি এয়ার লাউঞ্জে প্রবেশের মতো সুবিধার পাশাপাশি দেশের সেরা রেস্তোঁরাগুলোতে কমপ্লিমেন্টারি বুফের সুবিধা।