২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুদ্ধাচার নিয়ে ইউসিবির কর্মশালা

শুদ্ধাচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কর্মশালা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 06:31 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত ওই কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও শুদ্ধাচার কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোসলেহ উদ্দিন মনসুর, আশরাফ উদ্দিন চৌধুরী এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও শুদ্ধাচার কমিটির যুগ্ম ফোকাল পয়েন্ট শিরিন সুলতানা।