২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেগুলেটরি ইম্প্যাক্ট এনালাইসিস বিষয়ক আলোচনা

ব্যবসার সক্ষমতা উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে কর্মশালার আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 09:58 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কর্মশালা পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের সহযোগীতায় গত পাঁচদিন ব্যাপী রেগুলেটরি ইম্প্যাক্ট এনালাইসিস শীর্ষক কর্মশালার আয়োজন করেছিল এফবিসিসিআই

অনুষ্ঠানে কর্মশালার সারমর্ম তুলে ধরা হয়।

প্রাইজ ওয়াটার হাউজ কুপারস (পিডব্লিউসি) এবং জ্যাকবস কর্ডোভা অ্যান্ড এসোসিয়েটস প্রশিক্ষণে কারিগরি সহায়তা দেয়।

এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মুনতাকিম আশরাফ বলেন, মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে স্বচ্ছনীতি চর্চার প্রয়োজন।এই প্রশিক্ষণে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। এফবিসিসিআই নীতি গবেষণার লক্ষ্যে ‘ইকোনমিক পলিসি রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

জ্যাকবস কর্ডোভার পরিচালক স্কট এইচ জ্যাকবস বলেন, ভালো নীতি চর্চার মাধ্যমে বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ আরও তরান্বিত হতে পারে। বাংলাদেশের বেসরকারি খাতের জন্য নীতি সংস্কার ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে আইএফসির সিনিয়র অর্থনীতিবিদ আলী জাফর, প্রাইজ ওয়াটার হাউজ কুপারসের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, এফবিসিসিআইএর সহ সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন।