নগদ অ্যাপ আইওএস প্ল্যাটফর্মে
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা নগদের অ্যাপ বৃহস্পতিবার থেকে অপারেটিং সিস্টেম আইওএস থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এর ফলে গ্রাহকেরা আইফোন ও আইপ্যাডে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে নগদের অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেত।
আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধা বিদ্যমান।অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা অন্যান্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন।ক্যাশ আউট করতে পারবেন
এছাড়া মোবাইল ব্যালেন্স রিচার্জ এবং কেনাকাটা করতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি আপলোড করে নিজে নিজেই নিবন্ধন করতে পারবেন।
নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ডিজিটাল কেওয়াইসি ফরমটি পূরণ করে জাতীয় তথ্যভান্ডার থেকে তথ্য যাচাই করে নেবে।নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগে না।
