২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুর হাটে জালনোট যাচাই করে দেবে ব‌্যাংক

কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধে প্রতিবারের মতো এবারও বিনা খরচে নোট যাচাই করে দেবে ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 07:36 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

রাজধানী ঢাকাসহ দেশের সব পশুর হাটে জালনোট শনাক্তকারী মেশিন বসিয়ে এই সেবা দিতে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে কোন ব্যাংক কোন হাটে মেশিন বসিয়ে সেবা দেবে তারও একটি তালিকা করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জালনোট জালনোট চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর/ দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গবাদি পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করে হাট শুরুর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সেবা নিশ্চিত করতে হবে।

Image
জালনোট

জালনোট

হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী ও মোবাইল নম্বরসহ আপনাদের ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর আগামী ৬ আগস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।

ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন/ পৌরসভার অনুমোদিত পশুর হাটে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অন্যান্য জেলায় সিটি করপোরেশন,  পৌরসভা ও থানা/উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের ‘চেস্ট’ শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি পশুর হাটে জালনোট যাচাইয়ের জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে ৩৩টি ব্যাংককে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি হাটে ২৩টি ব্যাংক এই দায়িদ্ব পালন করবে।