ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ব্যাংকের শাখা প্রাঙ্গণে এই সম্মেলন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা সাউথ জোনপ্রধান ইয়ানুর রহমান।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এফ এম আনিসুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান এম জুবায়ের আজম হেলালী, মুন্সীগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ মুহিতুর রহমানসহ পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন।
