২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে নভোএয়ারের বেশি ফ্লাইট

কোরবানির ঈদ উপলক্ষে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 07:45 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

এছাড়া ঈদের আগে ঢাকামূখী যাত্রীদের জন্য বিশেষ ছাড় দিয়েছে সংস্থাটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে। 

এছাড়া ৯ আগষ্ট থেকে ১১ই আগষ্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর ৫টি, চট্টগ্রাম ৫টি, কক্সবাজার ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। 

এদিকে ৬ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী যাত্রীরা করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২ হাজার ১৯ টাকায় ভ্রমণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।