রংপুরে স্যামসাং স্মার্ট প্লাজা
রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে যাত্রা শুরু করেছে স্যামসাং স্মার্ট প্লাজা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকালে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস শাহরিয়ার বিন লুৎফর, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস সেলস সাদ বিন হাসান এবং ফেয়ার ইলেকট্রনিক্সের অপারেশন ডিরেক্টর ফিরোজ মোহাম্মদ বক্তব্য রাখেন।
এসময় চ্যানেল সেলস হেড মোসলেহ উদ্দীন আরজু এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্যামসাংয়ের এই নতুন আউটলেট থেকে ক্রেতারা ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন , এসি, মাইক্রো ওয়েভ ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, ও স্মার্টফোন ক্রয় করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্যামসাং স্মার্ট প্লাজায় ঈদের মৌসুমে বিশেষ ছাড় পাওয়া যাবে। এছাড়া এখানে টিভি, ফ্রিজ, এসি অদলবদলের সুযোগ রয়েছে। রয়েছে কিস্তি, ইএমআই, ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইন্সষ্টলেশনের সুবিধা।
