আব্দুল হক বারভিডার নতুন সভাপতি
রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন সভাপতি হয়েছেন আব্দুল হক।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অরনেট হোটেলে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতৃত্ব দেন আব্দুল হক। অপর প্যানেল সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন অটোকন গ্রুপের আবদুল হামিদ শরীফ।
পরিচালনা পর্ষদের ২৫ জনের মধ্যে ২২ জনই বিজয়ী হয় আব্দুল হকের এই প্যানেল থেকে।
আব্দুল হক বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরে আরও এক মেয়াদে তিনি সভাপতি ছিলেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি সভাপতি নির্বাচিত হলেন।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক তিনি। হকস বে’র মালিক আব্দুল হক।
সোমবারের সভায় এইচ এন এস অটোমোবাইলসের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।
প্রথম সহ-সভাপতি হয়েছেন এস এম আনোয়ার সাদাত। দু’জন সহ-সভাপতি হলেন সাইফুল ইসলাম সম্রাট ও জসিম উদ্দিন মিন্টু।
জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়েছেন এম এ হাসিব (হাসনু), ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার সাইফুল আলম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন খন্দকার আব্দুল মুমিন (পাপ্পু)। প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ আহমেদ।
পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান খান। সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ।
নির্বাচিত অন্যরা পরিচালনাপর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
