২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির গ্রাহকদের নভোএয়ারে ছাড়

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে নভোএয়ারের একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 10:21 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

চুক্তির আওতায় ইউসিবির সব ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহক নভোএয়ারের ওয়েবসাইট, এ্যাপ ও সেলস অফিস থেকে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক টিকেট ক্রয়ের ক্ষেত্রে বেস ফেয়ারের উপর ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। 

ইউসিবির কার্ডস বিভাগের প্রধান ও এফভিপি নেহাল এ হুদা এবং নভো এয়ারের মার্কেটিং ও সেলস প্রধান মেস-বাহ-উল-ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং নভো এয়াররের মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার একেএম মাহফুজুল আলমসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।