ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ফারিয়া
হেয়ার কেয়ারপণ্য ‘ক্লিয়ার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নুসরাত ফারিয়ার সঙ্গে এবিষয়ে
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের একটি চুক্তি হয়েছে।
চুক্তি অনুসারে এখন থেকে নুসরাত ‘ক্লিয়ার’ এর পরবর্তী বিজ্ঞাপন ও ক্যাম্পেইনে
অংশ নেবেন।
অভিনেত্রী নুসরাত ফারিয়া তার ক্যারিয়ারের শুরু করেন মডেলিং দিয়ে।এরপর আসেন অভিনয়ে। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র- তিনটি মাধ্যমেই তিনি পেয়েছেন সফলতা।
