২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ঢাকার চারটি অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 09:25 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

শুক্রবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের এই সম্মেলনে ব্যাংকের ঢাকা সেন্ট্রাল, নর্থ, সাউথ ও ইস্ট জোনের কর্মকর্তারা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি নাম নয়; এটি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অন্যতম শক্তি। ইসলামী ব্যাংক একটি বিশ্বস্ততা, আদর্শ, সূদহীন আর্থিক ব্যবস্থা এবং ন্যায় নিষ্ঠার প্রতীক।

অনুষ্ঠানে ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, শামসুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী ও হাসনে আলমসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা এবং ঢাকা সেন্ট্রাল জোন প্রধান সালেহ ইকবাল, সাউথ জোন প্রধান ইয়ানুর রহমান, ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ ও নর্থ জোন প্রধান আমিনুর রহমান উপস্থিত ছিলেন।  

সম্মেলনে ঢাকার চারটি জোনের ৭৯টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।