২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক-এনার্জিপ্যাক ফ্যাশনস চুক্তি

ব্র্যাক ব্যাংক এবং এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 11:00 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

এ চুক্তির আওতায় এনার্জিপ্যাকের কর্মীরা ব্র্যাক ব্যাংকের বিশেষ ব্যাংকিং সেবা পাবেন।

সোমবার গুলশানে ব্যাংকটির প্রধান কার‌্যালয়ে এই চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনার্জিপ্যাক ফ্যাশনস বাংলাদেশের একটি শীর্ষ ও আধুনিক প্রযুক্তি নির্ভর তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এনার্জিপ্যাক ফ্যাশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশিদ এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, এমপ্লয়ি ব্যাংকিং বিভাগের প্রধান খন্দকার এমদাদুল হকও উপস্থিত ছিলেন।