২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ ও ই-ভল্টস চুক্তি

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ই-ভল্টস লিমিটেডের সঙ্গে একটি চ্যানেল পার্টনারশিপ চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 10:33 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

এই চুক্তির আওতায় ই-ভল্টস গ্রাহক অন্তর্ভূক্তি এবং নিজেদের ব্যবসায়িক কাজে নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে গঠনমূলক প্রক্রিয়ায় অর্থ লেনদেন পরিচালনা করবে।

সম্প্রতি নগদ কার্যালয়ে এই চুক্তি সই হয় বলে নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ই-ভল্টস নগদের অর্থ বিতরণ এবং সংগ্রহ সংক্রান্ত সল্যুশন ব্যবহার করবে।

নগদের চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক বলেন, “দেশব্যাপী আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ আমাদের মূলমন্ত্র। আর ই-ভল্টসের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি, ডিজিটাল আর্থিক লেনদেনের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হব।”

নগদের চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক এবং ই-ভল্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল হক চুক্তিতে সই করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগদের হেড অব বিজনেস সেলস শিহাব উদ্দীন চৌধুরী, নগদের বিজনেস সেলস সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, ই-ভল্টস লিমিটেডের পরিচালক কাজী রুহুল কুদ্দুস এবং প্রডাক্ট এন্ড প্রজেক্টের হেড অব ব্র্যান্ড মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।