অ্যাক্সিলেন্ট সিরামিকের পরিবেশক সম্মেলন
দিনব্যাপী নানা আয়োজনে অ্যাক্সিলেন্ট সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন হয়েছে।
শুক্রবার গাজীপুরের সারাহ রিসোর্টে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এ্যাক্সিলেন্ট সিরামিকের চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল হালিম।
অন্যান্যদের মধ্যে অ্যাক্সিলেন্ট সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম সুমন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশকরা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে বিগত বছরগুলোতে সাফল্য পাওয়া পরিবেশকদের পুরস্কার প্রদান করা হয়।
