২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিউট্রি-চ্যাম্পস’ চ্যাম্পিয়ন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

রান্নার প্রতিযোগিতা ‘নিউট্রি-চ্যাম্পস’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনোভেশন ফোরামের (এসবিআইএফ) একটি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 06:32 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানোনো হয়।

চ্যাম্পিয়ন দল হিসেবে টিম সাউথইস্ট পেয়েছে চল্লিশ হাজার টাকা।

ইউএসএআইডির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।

বিজয়ী সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দলে ছিলেন সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরামের সদস্য আশিক ফেরদৌস শোভন ও ফারহানা ইসলাম। উপস্থিত ছিলেন সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরামের মডারেটর ফারহানা ফেরদৌসি।

প্রতিযোগিতাটি মূলত তরুণদের স্বাস্থ্যকর এবং বৈচিত্র্যপূর্ণ খাদ্য তৈরিতে উৎসাহিত করতে আয়োজন করা হয়।