মেধাবী ব্যাংকারদের পুরস্কৃত করবে মার্কেন্টাইল ব্যাংক
দেশের তরুণ ও মেধাবী ব্যাংকারদের পুরস্কৃত করতে এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯ আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
এটি ব্যাংকটির দ্বিতীয় আয়োজন।
২০১৮ সালে চালু হওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে পাঁচ জন তরুণ মেধাবী ব্যাংকারকে প্রথমবারের মতো পুরস্কৃত করেছে বেসরকারি খাতের এই ব্যাংকটি।
নিবন্ধন করা প্রতিযোগীদের মধ্য থেকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অর্জন,অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এক হাজার জনকে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।
এমসিকিউ পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে ১০০ জনকে। সেখান থেকে লিখিত পরীক্ষা, উপস্থাপনা, মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে পাঁচ ব্যাংকারকে।
৫টি ধাপে প্রতিযোগীদের মান যাচাইয়ের মাধ্যমে শীর্ষ ৫ জন মেধাবী ব্যাংকারকে নির্বাচিত করা হবে। তাদের প্রত্যেককে ২ লাখ টাকা,ক্রেস্ট এবং সনদ দেওয়া হবে বলে জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
