২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বার্জারের তৃতীয় এক্সপেরিয়েন্স জোন

বন্দর নগরী চট্টগ্রামে নিজেদের তৃতীয় এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করল বার্জার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 10:52 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

রোববার পটিয়ার খাসমহল কোর্ট রোডে চৌধুরী কালার জোনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো চট্টগ্রামের ডিলারকে নিজেদের এক্সপেরিয়েন্স জোনের ফ্রাঞ্চাইজি দিলো বার্জার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ জোনের মাধ্যমে সবচেয়ে আধুনিক পদ্ধতির সহায়তায় চট্টগ্রামের পটিয়াতে গ্রাহকদের যাবতীয় সমাধান প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বলঅ হয়, চট্টগ্রামে ক্রেতাদের ওয়ান-স্টপ পেইন্টিং সল্যুশন প্রদানের উদ্দেশ্যেই এক্সপেরিয়েন্স জোন। এ জোনের মাধ্যমে সবচেয়ে আধুনিক পদ্ধতির সহায়তায় চট্টগ্রামের পটিয়াতে গ্রাহকদের পেইন্টিং- এর যাবতীয় সমাধান প্রদান করা হবে। গ্রাহকরা এ এক্সপেরিয়েন্স জোনে পাবেন অসংখ্য কালার প্যানেল থেকে পছন্দের রং বেছে নেয়ার সুযোগ। 

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “রঙের কম্বিনেশন নির্বাচন অনেকের জন্য ঝামেলা মনে হতে পারে। কেননা, রঙের রয়েছে ফার্নিশিং এর ক্ষমতা, যা আকার ও আকৃতির পাশাপাশি কক্ষকে নতুন রূপও দিতে পারে। তাই আমাদের ক্রেতাদের ঘরের জন্য পছন্দের রং নির্বাচনে সহায়তা প্রদানে আমরা এ সেন্টার উদ্বোধন করেছি।“

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বার্জার পেইন্টসের চট্টগ্রাম সেলসের রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম এবং গ্রুপ ক্যাটাগরি ম্যানেজার নোমান আশরাফী রহমান উপস্থিত ছিলেন।