দারাজে শুরু বৈশাখী মেলা
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে অনলাইনে কেনাকাটার বাজার দারাজে শুরু হয়েছে বিশেষ অনলাইন ক্যাম্পেইন ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৬’।
টানা চতুর্থবারের মত আয়োজিত এ মেলা ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত চলবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশাল মূল্য ছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, মেগা ভাউচার, মিস্ট্রি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল এবং গ্লোবাল কালেকশনসহ আরও আকর্ষণীয় সব সুবিধা।
এছাড়া গ্রাহকদের কেনাকাটার জন্য পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশ ব্যাক অফার। লঙ্কাবাংলা ভিসা ও মাস্টার কার্ড, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে পাওয়া যাবে ১০ শতাংশ মূল্য ছাড়।
দারাজ অ্যাপ থেকে পণ্য ক্রয় করে বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয়।
উৎসবেরর কো-স্পন্সর হিসেবে রয়েছে ডেটল, ইমামি, হারপিক এবং শাওমি।
