২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজুকির নতুন তিন মটর সাইকেল

বাংলাদেশে সুজুকি মটর সাইকেলের নতুন তিনটি মডেল বাজারজাত শুরু করেছে সুজুকি মটর সাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান র‌্যানকন মটর বাইকস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 12:05 AM

Updated : 18 Aug 2022, 04:59 PM

নতুন মডেলগুলো হচ্ছে- সুজুকি হায়াতে ১১০, সুজুকি বার্গম্যান স্ট্রীট ১২৫ এবং সুজুকি জিএসএক্সআর ১৫০ মডেল।

মঙ্গলবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ তিন মডেলের সুজুকি মটর বাইক বাজারজাত করণের ঘোষনা দেন র‌্যানকন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে র‌্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র‌্যানকন মটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক শওন হাকিম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিক উর রহমান উপস্থিত ছিলেন।