২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল বিজয়ী জন রবার্টস কে সংবর্ধনা দিল এসিআই

নোবেল বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ ও আণবিক জীববিজ্ঞানী রিচার্ড জন রবার্টস কে সংবর্ধনা দিয়েছে এসিআই লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2019, 10:07 PM

Updated : 08 Apr 2022, 03:55 PM

শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারের এই নোবেল বিজয়ীকে সংবর্ধনা দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

অনুষ্ঠানে এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী বাংলাদেশের কৃষি ব্যবস্থার সার্বিক অবস্থা তুলে ধরেন।

তিনি বলেন, “এসিআই এর স্বপ্ন হল ভবিষ্যতের কৃষিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা;যাতে শিক্ষিত জনগোষ্ঠী কৃষি কাজের প্রতি আরো বেশী অনুপ্রাণিত হয়।”

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে দেশের বৈজ্ঞানিকদের আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাব্যবস্থাপক,উর্ধ্বতন সরকারি কর্মকর্তা,বিজ্ঞানী,বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।