বাংলাদেশে শাখা খুলেছে মিৎসুবিসি হিতাচি পাওয়ার
বাংলাদেশে শাখা অফিস খুলেছে মিৎসুবিশি হিতাচি পাওয়ার সিস্টেমস-এমএইচপিএস।
সম্প্রতি শাখা অফিসটি উদ্বোধন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমএইচপিএস নতুন শাখা অফিস প্রতিষ্ঠার ফলে দেশটির তাপভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার জন্য সেবা ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন উদ্যোগ আকৃষ্ট করবে।
ঢাকার কেন্দ্রে অবস্থিত নতুন শাখা অফিসটি মিৎসুবিশি হিতাচি পাওয়ার সিস্টেম এশিয়া প্যাসিফিক পিটিই’র (এমএইচপিএস-এপি) শাখা অফিস হিসেবে খোলা হয়েছে। এমএইচপিএস-এপি এমএইচপিএস’র একটি সিংগাপুর ভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি এবং এমএইচপিএস-এপি’র চেয়ারম্যান কেন কাওয়াই।
