বইমেলায় মি. নুডলসের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
অমর একুশে বইমেলায় সাড়া ফেলেছে মি. (মিস্টার) নুডলসের সহযোগিতায় পুলিশ ব্লাড ব্যাংকের মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কর্মসূচী থেকে পুলিশ ব্লাড ব্যাংকে প্রায় এক হাজার ব্যাগ রক্ত জমা পড়েছে।
মি. নুডলসের প্রধান বিপণন কর্মকর্তা তোষন পাল বলেন, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এতে তরুণ-তরুণীদের উপস্থিতিই বেশি।
রক্তদাতাদের উপহার হিসেবে মি. নুডলসের পক্ষ থেকে নুডলস, কেক এবং কোট পিন দেওয়া হয়েছে বলে প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তোষন পাল বলেন, মি. নুডল্স এ ধরনের সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে।
“এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই উদ্যোগ নিয়েছে।
২০১০ সালের ১২ ডিসেম্বর পুলিশ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন ডিএমপির তৎকালীন উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান।
