২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ী সেন্ট্রাল এসি তৈরি করছে ওয়ালটন

বিদ্যুৎ সাশ্রয়ী ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) এসি উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 08:41 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের এসি উৎপাদন কারখানায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রকল্পের কাজ।

ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এসি উৎপাদন করছে তারা।

ওয়ালটন এসি বিভাগের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, বর্তমানে দেশে একশ কোটি টাকারও বেশি পরিমান ভিআরএফ এসি বিক্রি হচ্ছে।

বাজার সম্পূর্ণ আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে।এই মুদ্রা সাশ্রয়ের জন্যই ওয়ালটন ভিআরএফ প্রযুক্তির এসি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, ওয়ালটন কারখানায় ১৭ থেকে ২৫ টনের সিঙ্গেল মডিউলার ভিআরএফ এসি তৈরি হবে। মাঝারি স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে এসব এসি।

এবারের বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ভিআরএফ এসি ‘আপকামিং’ পণ্য হিসেবে প্রদর্শিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।