আফতাব অটো আনলো ‘বেনেলি’ ও ‘কিওয়ে’ মোটর সাইকেল
আফতাব অটোমোবাইলস এবার ইতালির ‘বেনেলি’ ব্র্যান্ড এবং হাঙ্গেরির ‘কিওয়ে’ ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারে নিয়ে এসেছে।
রোববার সন্ধ্যায় কক্সবাজারের রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে এক অনুষ্ঠানে বেনেলি-কিওয়ে ব্র্যান্ডসহ এর নয়টি মডেলের মোটরসাইকেলের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে আফতাব অটোমোবাইলস লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর রিয়াজ আহমেদ ঘোষণা বলেন, আগামী এপ্রিল মাস থেকে এই নয় মডেলের মোটরসাইকেল বাজারে পাবেন ক্রেতারা।
অনুষ্ঠানে বেনেলি-কিওয়ে ব্র্যান্ডের বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দান্তে বাস্তস, নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, আফতাব অটোমোবাইলসের বিপণন বিভাগের প্রধান টিপু সুলতানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাভানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
