২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ব্র্যান্ডের ঘড়ি রবিশপে

বিশ্বের সেরা ব্র্যান্ডের ঘড়ি নিয়ে হাজির হয়েছে ই-কমার্স সাইট রবিশপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 07:08 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

সোমবার মোবাইল ফোন অপারেটর রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্লাটফর্মটির মাধ্যমে গ্রাহকরা ফসিল, আর্মানি, টমি হিলফিগার, ড্যানিয়েল ক্লাইন, এমকে, স্কাগেন, পোলো ও ডিকেএনওয়াই ব্র্যান্ডের ঘড়ি কিনতে পারবেন।

চলতি ফেব্রুয়ারি মাসে কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া ৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধাসহ রবিশপ থেকে ঘড়ি কিনতে পারবেন গ্রাহকরা।