২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট অফিসে রবি সেবা সেন্টার

গ্রাহকদের সব ধরনের সেবা দিতে মোবাইল ফোন অপারেটর রবি ‘রবি সেবা সেন্টার’ খুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 09:18 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

সম্প্রতি রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসের নিচ তলায় এ সেন্টারটি উদ্বোধন করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

গ্রাহক সেবা সম্পর্কিত সকল তথ্য এবং পণ্য বা সেবা বিক্রি ও বিক্রি পরবর্তী সেবা দিতে এই সেবা সেন্টার খোলা হয়েছে বলে রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সেন্টারে রবির ডিজিটাল অত্যাধুনিক উদ্ভাবনী পরিবেশে গ্রাহক সেবা সম্পর্কিত সকল তথ্য এবং পণ্য বা সেবা বিক্রি ও বিক্রি পরবর্তী সেবা পাবেন গ্রাহকরা।

এ সময় রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মেধাত আল-হুসেইনি, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন, হেড অব ইনফরমেশন টেকনোলজি আসিফ নাইমুর রশিদ, হেড অব হিউম্যান রিসোর্সেস মো: ফয়সাল ইমতিয়াজ খান এবং কাস্টমার এক্সপেরিয়েন্সর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সার্জিল সারোয়ার ।