২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৪ শহরে ‘ওভাই’

আরো চারটি শহরে নতুন করে সেবা চালু করেছে রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 06:31 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর, রাজশাহী, খুলনা এবং কক্সবাজারে তাদের এ সেবা চালুর কথা জানানো হয়।

এর আগে রাজধানীর পাশাপাশি সিলেট ও চট্টগ্রামে ‘ওভাই’এর কার্যক্রম চালু ছিল।

২০১৮ সালের প্রথম দিকে যাত্রা শুরু করে রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওভাই ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এই চাহিদা পূরণ করার জন্য আছে এক লাখ ৫০ হাজার চালক । গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর, উভয় মাধ্যমেই ওভাই অ্যাপটি পাওয়া যাচ্ছে।

‘ঢাকার ১৭৯ টি মুখ্য এলাকায় ওভাইয়ের কার্যক্রম রয়েছে’ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রা শুরু করার পর থেকেই ওভাইয়ের লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের দৈনন্দিন যাতায়াতকে সহজ করার পাশাপাশি উন্নত এবং ভিন্নধর্মী সেবা প্রদান করা। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই ওভাই নিয়ে এসেছে নিজস্ব মোটরসাইকেল বহর, সিএনজি এবং নারীদের জন্য বিশেষায়িত সেবা-ওবোন।