সাভারে ইস্টার্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা
সাভারে এজেন্ট ব্যাংকিং শাখা খুলেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড- ইবিএল।
সোমবার সাভারের হরিণধরার বাঘাবাড়ী সড়কে ব্যাংকের রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম খোরশেদ আনোয়ার এর উদ্বোধন করেন।
এ নিয়ে ইবিএলের এজেন্ট ব্যাংকিং শাখার সংখ্যা হল তিনটি।
শাখাটির এজেন্ট হিসেবে কাজ করছে কোয়ালিটি গার্মেন্টস এন্ড প্রিন্টিং বিডি।
ব্যাংকের জেষ্ঠ্য কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
