বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের পরিবেশক সম্মেলন
বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পরিবেশক সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার খিলক্ষেতের পাতিরায় আরএফএল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন হয়।
সম্মেলনে বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের ব্র্যান্ড কসমিক, প্রটেক্টর, ব্রাভোসহ বিভিন্ন ধরনের দরজার পরিবেশকরা অংশ নেন।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে সারাদেশ থেকে প্রায় তিন হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।
পরিবেশক সম্মেলনে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোলায়মান ও মনিরুজ্জামান এবং হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস।
