মার্সেল ফ্রিজের কম্প্রেসারে গ্যারান্টি এখন ১২ বছরের
ফ্রিজের কম্প্রেসারের গ্যারান্টি ১০ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করেছে মার্সেল।
গ্রাহকদের ‘সর্বোচ্চ গুণগতমান’ প্রদানের লক্ষ্যে গ্যারান্টি সুবিধাটি ২০ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে বলে মার্সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ফ্রিজ কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধার ঘোষণা দেন কর্মকর্তারা।
সেসময় উপস্থিত ছিলেন মার্সেলের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, মার্সেল সার্ভিস ম্যানেজমেন্টে সিস্টেমের প্রধান মুজাহিদুল ইসলাম, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাসুদ হোসেন চৌধূরী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।
“প্রথমত, নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে কম্প্রেসর ও প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি। দ্বিতীয়ত, প্রযুক্তি ও মানোন্নয়নে কম্প্রেসর আরএনডি (গবেষণা ও উন্নয়ন) বিভাগের মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়মিত গবেষণা।তৃতীয়ত, নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন পর্যায়ে মান কঠোরভাবে নিয়ন্ত্রণ ও উচ্চমান।”
তিনি জানান, কম্প্রেসারের অ্যাকুইরেসি এবং কুলিং সিস্টেমে আরো বেশি পারফেকশন নিয়ে এসেছে মার্সেল। এছাড়া ব্যবহার করা হচ্ছে এইচএফসিমুক্ত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-৬০০এ রেফ্রিজারেন্ট।
বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃত নাসদাত টেস্টিং ল্যাব থেকে প্রতিটি ফ্রিজ পরীক্ষা করে বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন মার্সেল কর্মকর্তারা।
মার্সেল সার্ভিস ম্যানেজমেন্টে সিস্টেমের প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, “ক্রেতারা ব্যবহারবিধি সঠিকভাবে মেনে চললে দেড় থেকে দুই দশকেও মার্সেল ফ্রিজের কম্প্রেসারে সমস্যা হওয়ার কথা নয়।”
