২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের সহায়তার বইপড়া কর্মসূচি শুরু

রাজধানীর বিএন কলেজে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 08:43 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার প্রতিষ্ঠানের শহীদ মোয়াজ্জেম হলে উৎসবমুখর আয়োজনে বিকাশের সহায়তার এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “বই পড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়, জ্ঞানের পরিধি এবং কল্পনা শক্তি বাড়ে। তাই জ্ঞান সমৃদ্ধ আলোকিত সমাজ গঠনে বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।”

কামাল কাদীর বলেন, “বই-পড়ুয়াদের আলোয় সমাজ আলোকিত হয়। যারা বই পড়েন তারা আগামীতে দেশের উন্নয়নে যর্থার্থ পদক্ষেপ নেওয়ার লক্ষ্য খুঁজে পান। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই মহৎ প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকতে পেরে বিকাশ আনন্দিত এবং গর্বিত।”

বিকাশের চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, বিএন কলেজ ঢাকার পরিচালনা পরিষদের চেয়ারম্যান কমডোর এম আনোয়ার হোসেন ও অধ্যক্ষ মোহাম্মদ মোসলেহউদ্দিন অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দেশ ভিত্তিক উৎকর্ষ’ নামে চলছে এই কর্মসূচি। ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই উদ্যোগে যুক্ত আছে বিকাশ। এই পর্যন্ত শিক্ষার্থীদের দুই লাখের বেশি বই দেওয়া হয়েছে এই কার্যক্রম থেকে। যার মধ্যে এ বছর দেওয়া হয়েছে ৪০ হাজার বই।