২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লং বিচ হোটেলে ছাড় পাবেন এসবিএসি ব্যাংকের গ্রাহকরা

কক্সবাজারের লং বিচ হোটেলের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারী গ্রাহক এবং কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 06:58 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি লং বিচ হোটেলের সঙ্গে এসবিএসি ব্যাংকের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও লং বিচ হোটেলের মহাব্যবস্থাপক অঙ্কুর সেলিম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি শফিউদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক হাফিজুর রহমান, সিএফও মাসুদুর রহমান, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন।